২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় গভীর রাতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৮

ঝটিকা মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে।

কুমিল্লায় গভীর রাতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৮
কুমিল্লায় আওয়ামী লীগের মিছিল করায় আটজনকে গ্রেপ্তার করা হয়।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2025, 09:19 PM

Updated : 26 Aug 2026, 12:33 PM

কুমিল্লা শহরে মধ্যরাতে আওয়ামী লীগের পক্ষে মিছিলে অংশ নেওয়ায় আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

রোববার রাত দেড়টার দিকে নগরীর শাসনগাছা এলাকায় ঝটিকা মিছিলের পর তারা পালিয়ে যায়। পরে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে কোতোয়ালি থানার ওসি মাহিনুল  ইসলাম জানান। 

ঝটিকা মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- সদর উপজেলার মৃত আলী আশরাফের ছেলে মো. আরিফ, মোঘলটুলী এলাকার আব্দুল মান্নান মিয়ার ছেলে আব্দুল হান্নান ওরফে আদি, কালীর বাজার ইউনিয়নের রাইচৌ গ্রামের সিরাজুল ইসলামের ছেলে মো. কবির হোসেন, ছোটরা গ্রামের মৃত আব্দুল মান্নান ভূঁইয়ার ছেলে এ কে এম মনিরুজ্জামান ভূইয়া ওরফে কিশোর, বরুড়া উপজেলার জলম গ্রামের মিজানুর রহমানের ছেলে মো. আরিফুল ইসলাম, বুড়িচং উপজেলার বানতির গ্রামের আবুল হাশেমের ছেলে জাহিদুল হাসান রিমন, দেবিদ্বার উপজেলার চাপানগর গ্রামের বলাই সাহার ছেলে পিয়েল চন্দ্র সাহা, কোতোয়ালী থানা এলাকার ৫ নম্বর ওয়ার্ডের যুগ্ম সাধারণ সম্পাদক ও তৈলকুপি গ্রামের ফজলু মিয়ার ছেলে ডাক্তার মোস্তফা। 

ওসি মাহিনুল ইসলাম বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা আওয়ামী লীগ ও যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত। তারা নাশকতার চেষ্টা চালায়। তাদের বিরুদ্ধে পুলিশ লাইনে এবং আলেখারচর এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় মামলা রয়েছে। বিকালে তাদেরকে কুমিল্লা কারাগারে পাঠানো হয়েছে।