২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

কুমিল্লায় রেললাইনে ৩ যুবকের খণ্ডিত লাশ

“ধারণা করা হচ্ছে, ভোরের দিকে ট্রেনে কাটা পড়ে তাদের মৃত্যু হয়েছে।”

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2025, 10:44 AM

Updated : 26 Aug 2026, 12:34 PM

কুমিল্লার বুড়িচংয়ে ঢাকা-চট্টগ্রাম রেললাইন থেকে তিন যুবকের খণ্ডিত লাশ উদ্ধার করা হয়েছে; যারা ট্রেনে কাটা পড়েছে বলে ধারণা করছে পুলিশ।  

বুড়িচং থানার ওসি আজিজুল হক জানান, বুধবার সকালে উপজেলার মাধবপুর এলাকায় তিন যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন থানায় খবর দেয়।

তিনি বলেন, ধারণা করা হচ্ছে, ভোরের দিকে কোনো ট্রেনের নিচে কাটা পড়ে তাদের মৃত্যু হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা জায়নি।