১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

টাঙ্গাইলে নিয়ন্ত্রণ হারিয়ে বসতঘরে ট্রাক, প্রাণ গেল নারীর

স্থানীয়রা ট্রাক চালককে আটক ক‌রে পু‌লিশ ও ফায়ার সা‌র্ভিস‌কে খবর দেয়।

টাঙ্গাইলে নিয়ন্ত্রণ হারিয়ে বসতঘরে ট্রাক, প্রাণ গেল নারীর
ভূঞাপুর-তারাকান্দি আঞ্চলিক মহাসড়কের টেপিবাড়ী মোড় এলাকায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বসতঘরের উপর উল্টে পড়ে ।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2025, 11:06 AM

Updated : 26 Aug 2026, 12:35 PM

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় পাথরবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে বসতঘরের উপর পড়লে ঘুমন্ত অবস্থায় এক নারীর মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে ভূঞাপুর-তারাকান্দি আঞ্চলিক মহাসড়কের উপ‌জেলার টেপিবাড়ী মোড় এলাকায় এ ঘটনা ঘটে বলে ভূঞাপুর থানার এসআই অনন্ত দাস জানান।

নিহত ৫৫ বছর বয়সী রমেচা বেগম উপ‌জেলার টে‌পিবাড়ী এলাকার আব্দুল কদ্দুসের স্ত্রী।

স্থানীয়দের বরাতে এসআই অনন্ত বলেন, ভোরে ফজর নামাজ আদায় করে ঘুমিয়ে পড়ে‌ছিলেন রমেচা বেগম। অন্যদিকে নামাজ পড়তে মসজিদে গিয়েছিলেন তার স্বামী কদ্দুস। 

এর মধ্যেই হঠাৎ জামালপুরগামী পাথরবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গি‌য়ে রমেচাদের ঘ‌রের ওপর প‌ড়ে। এতে ট্রাক চাপায় ঘটনাস্থলেই মারা যান রমেচা বেগম। 

প‌রে স্থানীয়রা ট্রাক চালককে আটক ক‌রে পু‌লিশ ও ফায়ার সা‌র্ভিস‌কে খবর দেয়। 

অনন্ত দাস আরও বলেন, চালকসহ ট্রাকটি আটক করা হ‌য়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।