১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

গাইবান্ধায় পেট্রোলের অবৈধ মজুদ ও বিক্রির দায়ে জেল-জরিমানা

জব্দ পেট্রোল ভোক্তাদের মাঝে বিক্রি করে অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2026, 11:19 PM

Updated : 26 Aug 2026, 03:22 PM

গাইবান্ধার সাঘাটা উপজেলায় অবৈধভাবে পেট্রোল মজুদ ও বিক্রির দায়ে একটি ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে জরিমানা ও কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই দণ্ড দেওয়া হয় বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল কবীর জানান।

দণ্ড পাওয়া আবুল কালাম আজাদ অলক উপজেলার হাট ভরতখালীর বাজারে মেসার্স আবুল কালাম আজাদ ট্রেডার্সের মালিক।

ইউএনও বলেন, গোপনে খবর পেয়ে ওই ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। মালিক আবুল কালাম আজাদ অলক ট্যাগ অফিসারে অনুপস্থিতিতে পেট্রোল বিক্রি এবং ৫০০ লিটার পেট্রোল মজুত করে রাখেন।

তাৎক্ষণিক সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তেল জব্দের পাশাপাশি অবৈধ মজুদের দায়ে ব্যবসায়ীকে এক হাজার টাকা জরিমানা এবং সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয় বলে জানান তিনি।

২৯ মার্চ একই প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে বেশি মূল্যে তেল বিক্রির অভিযোগে এক হাজার ২০০ লিটার পেট্রোল জব্দ এবং ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছিল।

ইউএনও বলেন, “ট্যাগ অফিসারের তদারকিতে জব্দ পেট্রোল ভোক্তাদের মাঝে বিক্রি করে অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।”