২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় ধানক্ষেতে চালকের লাশ, ইজিবাইক মিলল তিন কিলোমিটার দূরে

শনিবার সন্ধ্যার পর থেকে ইজিবাইক চালক ইসমাইলের খোঁজ পাওয়া যাচ্ছিল না।

বগুড়ায় ধানক্ষেতে চালকের লাশ, ইজিবাইক মিলল তিন কিলোমিটার দূরে

বগুড়ার কাহালু থানা।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2023, 03:39 PM

Updated : 15 Oct 2023, 03:39 PM

বগুড়ায় কাহালু উপজেলায় এক ইজিবাইক চালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। 

রোববার সকাল ৯টার দিকে উপজেলার দলগাড়া এলাকায় ধানের জমি থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানান কাহালু থানার ওসি মাহামুদ হাসান। 

নিহত ৪৮ বছরের ইসমাইল হোসেন কাহালু পৌরসভার উলট্টের ইব্রাহীম হোসেনের ছেলে।

ওসি মাহামুদ জানান, শনিবার সন্ধ্যার পর থেকে ইজিবাইক চালক ইসমাইলের খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে রোববার সকালে ধানের ক্ষেতে ইসমাইলের গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।

এদিকে ইসমাইলের ব্যবহৃত ইজিবাইকটি মরদেহ উদ্ধারের স্থান থেকে প্রায় তিন কিলোমিটার দূরে পাওয়া গেছে বলে জানান ওসি।

তিনি বলেন, “কি কারণে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে তা এখনও বলা যাচ্ছে না। তদন্ত চলছে। শীঘ্রই বিস্তারিত জানান হবে।”