২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লক্ষ্মীপুরে মেয়েকে বিষ খাইয়ে হত্যার পর মায়ের আত্মহত্যা

ওসি নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, মা ও মেয়ের মরদেহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2025, 09:27 PM

Updated : 26 Aug 2026, 01:26 PM

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় দুই বছরের মেয়েকে বিষ খাইয়ে হত্যার পর মা আত্মহত্যা করেছেন বলে পুলিশ জানিয়েছে। 

মঙ্গলবার উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের চরলক্ষ্মী গ্রামে এ ঘটনা ঘটে বলে রায়পুর থানার ওসি নিজাম উদ্দিন ভূঁইয়া জানান।  

নিহতরা হলেন- ওই গ্রামের কৃষক সাহাবুদ্দিন মাঝির স্ত্রী তসলিমা বেগম এবং তার মেয়ে মিতু।  

পরিবারের বরাতে পুলিশ জানায়, সাহাবুদ্দিনের বড় মেয়ের বিয়ে হয়েছে তিন বছর আগে। কিন্তু স্বামীর সঙ্গে মনোমালিণ্যের কারণে সে বেশ কিছু দিন ধরে বাবার বাড়ি অবস্থান করছে। এ নিয়ে পরিবারে অশান্তি চলছিল।  

এর মধ্যে তসলিমা বসতঘরের পাশে ধান ক্ষেতে গিয়ে প্রথমে মেয়ে মিতুকে বিষ খাইয়ে হত্যা করেন। পরে তিনি নিজেও বিষপান করেন। বিষয়টি দেখে আশপাশের লোকজন তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তখন চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।  

ওসি নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, মা ও মেয়ের মরদেহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত করে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে।