২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চার্জে দেওয়া অটোরিকশা ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

নেত্রকোণার দুর্গাপুরে সবার অগোচরে ওই কিশোর রিকশাটি স্পর্শ করতেই বিদ্যুতায়িত হয়ে পড়ে বলে জানান স্বজনরা।

চার্জে দেওয়া অটোরিকশা ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু
প্রতীকী ছবি

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2025, 10:29 AM

Updated : 10 Sep 2026, 12:42 PM

নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় বাড়িতে ব্যাটারিচালিত অটোরিকশা চার্জে দিয়েছিলেন বাবা; সেটি ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কিশোর ছেলের মৃত্যু হয়েছে।

রোববার রাতে উপজেলার বাকলজোড়া ইউনিয়নের সিংহা চারিগাঁও পাড়া গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান দুর্গাপুর থানার ওসি মাহমুদুল হাসান।

নিহত রকি (১২) ওই গ্রামের অটোরিকশা চালক কামাল মিয়ার ছেলে।

ওসি মাহমুদুল হাসান বলেন, কামাল দিনভর রিকশা চালিয়ে রাতে বাড়ি ফিরে ব্যাটারি চার্জ করতে বৈদ্যুতিক সংযোগ দেন। এর কিছুক্ষণ পর সবার অগোচরে রকি রিকশাটি স্পর্শ করতেই বিদ্যুতায়িত হয়ে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। 

তাৎক্ষণিক পরিবারের লোকজন তাকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান তিনি।