২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাবি উপাচার্যের বাসভবনের পরিত্যক্ত জায়গা থেকে অস্ত্র উদ্ধার

অস্ত্রের কথা শোনে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি সেখানে যায়।

শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2024, 11:37 PM

Updated : 26 Aug 2026, 10:35 AM

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের পাশের পরিত্যক্ত জায়গা থেকে পুলিশের অস্ত্র উদ্ধার হয়েছে।

শুক্রবার বেলা সাড়ে তিনটার দিকে উপাচার্যের বাসভবনের গ্যারেজের পেছনে একটি জঙ্গলাকীর্ণ পরিত্যক্ত জায়গা থেকে অস্ত্রটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন জালালাবাদ থানার ওসি হারুনুর রশিদ।

তিনি বলেন, “পরিচ্ছন্নতাকর্মী বাঁশের ঝোপঝাড় পরিষ্কার করার সময় সেখানে অস্ত্রটি দেখতে পান। তখন থানা পুলিশ খবর পেয়ে সেটি উদ্ধারের পর পুলিশের চায়না রাইফেল বলে শনাক্ত করে।”

অস্ত্রটি সেখানে কীভাবে এল এমন, প্রশ্নে তিনি বলেন, “ছাত্র আন্দোলনের মিছিলের সময় পুলিশ সেখানে অবস্থান করেছিল। হয়ত কোনো পুলিশ সদস্য সেখানে অস্ত্রটি ফেলে দিয়ে ছিল। পরে আর খুঁজে নেয়নি।”

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. মোখলেছুর রহমান বলেন, “অস্ত্রের কথা শোনে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি সেখানে যায়। অস্ত্রটির অপব্যবহার হলে অনেকের নিরাপত্তার ঝুঁকি হতে পারত। আমাদের খবরে পুলিশ এসে অস্ত্রটি উদ্ধার করে নিয়ে যায়।”