২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সীমান্ত থেকে বাংলাদেশিকে ধরে নিয়ে গেল বিএসএফ

“বিজিবির কাছে আবেদন জানিয়েছি, তারা যেন আমার গরু ব্যবসায়ী ছেলেকে দ্রুত ফিরিয়ে আনেন।”

সীমান্ত থেকে বাংলাদেশিকে ধরে নিয়ে গেল বিএসএফ
ধরে নিয়ে যাওয়া যুবকের বাড়িতে স্বজন ও প্রতিবেশিদের ভীড়।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2025, 09:35 PM

Updated : 26 Aug 2026, 02:23 PM

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত থেকে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ। 

বুধবার সকাল ১০টার দিকে উপজেলার বেনীপুর গ্রাম সংলগ্ন সীমান্তে এ ঘটনা ঘটে বলে মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল মো. রফিকুল আলম জানান। 

ভুক্তভোগী বদর উদ্দীন (২৬) উপজেলার বেনীপুর গ্রামের আব্দুল করিমের ছেলে। 

আব্দুল করিম বলেন, “সকালে গ্রামের লোকজনের কাছে জানতে পারি, আমার ছেলেকে বিএসএফ ধরে নিয়ে গেছে। প্রথমে খবর আসে তাকে মেরে ফেলা হয়েছে। পরে জানতে পারি সে জীবিত আছে। আমরা বিজিবির কাছে আবেদন জানিয়েছি, যেন আমার গরু ব্যবসায়ী ছেলেকে তাকে দ্রুত ফিরিয়ে আনেন।” 

বিজিবি কর্মকর্তা রফিকুল আলম বলেন, “বিষয়টি আমরা নিশ্চিত হয়েছি। তাকে ফিরিয়ে আনার জন্য বিজিবি-বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ে যোগাযোগ অব্যাহত রয়েছে।”

এ ব্যাপারে জীবননগর থানার ওসি মামুন হোসেন বিশ্বাস বলেন, পতাকা বৈঠক বা বদর উদ্দিনকে ফেরত দেওয়ার ব্যাপারে তাদের কোনো তথ্য দেওয়া হয়নি।