২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার

তাকে সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

কেরাণীগঞ্জ-দোহার-নবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2022, 10:32 AM

Updated : 17 Oct 2022, 10:32 AM

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে ধর্ষণ মামলার পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

র‌্যাব-১১ নারায়ণগঞ্জের কোম্পানি কমান্ডার (উপ-পরিচালক) স্কোয়াড্রন লিডার এ কে এম মনিরুল আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিদ্ধিরগঞ্জ থানাধীন হিরাঝিল পুরান পট্টি এলাকা থেকে রোববার সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার শফিকুল (৩৪) নরসিংদী জেলা সদরের পাইকারচর এলাকার ইব্রাহিম ওরফে ইবুর ছেলে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন তথ্যে অভিযান চালিয়ে ধর্ষণ মামলার পরোয়ানাভুক্ত আসামি শফিকুলকে গ্রেপ্তার করা হয়। তাকে সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।