২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুর মেডিকেলে দুই ভবনের মাঝে পড়েছিল চিকিৎসাধীন নারীর লাশ

ওসি জানান, প্রাথমিকভাবে ধারণা ভবনের উপর থেকে নিচে পড়ে তার মৃত্যু হয়েছে। বিষয়টি নিয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

দিনাজপুর মেডিকেলে দুই ভবনের মাঝে পড়েছিল চিকিৎসাধীন নারীর লাশ

এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2023, 06:54 PM

Updated : 25 Oct 2023, 06:54 PM

দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের দুইটি ভবনের মাঝের ফাঁকা স্থান থেকে চিকিৎসাধীন এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার সকাল ৮টার দিকে মহিলা মেডিসিন ওয়ার্ড ভবন এবং অপারেশন থিয়েটার ভবনের মাঝখানের ফাঁকা গলিতে ড্রেনের স্লাবের ওপর তার মরদেহ পাওয়া যায় বলে জানিয়েছেন কোতয়ালী থানার ওসি ফরিদ হোসেন।

৮০ বছরের আমেনা খাতুন আমেনা খাতুন দিনাজপুরের পার্বতীপুর উপজেলার চন্ডিপুর ইউনিয়নের উত্তর সালন্দর গ্রামের আফসার আলীর মেয়ে। গত ৫ সেপ্টেম্বর কিডনি সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়ে তিনি চতুর্থ তলায় মেডিসিন মহিলা ওয়ার্ডের ২০ নং বেডে চিকিৎসাধীন ছিলেন।

ওসি ফরিদ হোসেন বলেন, শনিবার রাত ৩টার পর থেকে আমেনাকে তার বেডে খুঁজে পাওয়া যাচ্ছিল না। খোঁজাখুঁজির এক পর্যায়ে সকাল ৮টার দিকে হাসপাতালের দুই ভবনের মাঝে তার মরদেহ পাওয়া যায়।

ওসি জানান, প্রাথমিকভাবে ধারণা ভবনের উপর থেকে নিচে পড়ে তার মৃত্যু হয়েছে। বিষয়টি নিয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

এদিকে কীভাবে চিকিৎসাধীন রোগীর এমন মৃত্যু হলো এ বিষয়ে জানতে চাইলে হাসপাতালের সহকারী পরিচালক ডা. সারোয়ার আলম বলেন, বিষয়টি তদন্ত সাপেক্ষ। আমেনা খাতুন কিডনিসহ নানা শারীরিক সমস্যা নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তবে তার পরিবারের মাধ্যমে জেনেছেন বার্ধক্যজনিত কারণে তার মানসিক সমস্যাও ছিল। 

[প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ৯ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেসবুক লিংক]