Published : 11 Feb 2026, 12:14 PM
বাগেরহাটে পরিত্যক্ত অবস্থায় ছয়টি হাতবোমা উদ্ধার করেছে যৌথবাহিনী।
মঙ্গলবার গভীর রাতে শহরের হাড়িখালী এলাকার স্লুইস গেটের পাশ থেকে এই হাতবোমাগুলো উদ্ধার করা হয় বলে বাগেরহাট সদর মডেল থানার ওসি মো. মাসুম খান জানিয়েছেন।
তবে এ সময় কাউকে গ্রেপ্তার করতে পারেনি যৌথবাহিনী। পরে হাতবোমাগুলো নিষ্ক্রিয় করা হয়েছে।
ওসি মাসুম খান সাংবাদিকদের বলেন, “হাড়িখালী এলাকায় হাতবোমা রাখার গোপন সংবাদে যৌথবাহিনীর একটি দল সেখানে অভিযানে যায়। এ সময় মাটির নিচে প্লাস্টিকের বালতিতে রাখা পরিত্যক্ত অবস্থায় ছয়টি হাতবোমা উদ্ধার করা হয়।”
আসন্ন নির্বাচনে বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশে এই হাতবোমাগুলো রাখা হতে থাকতে পারে বলে প্রাথমিক ধারণা এ পুলিশ কর্মকর্তার।
এই হাতবোমাগুলো কারা রেখেছে তা শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে বলে জানান ওসি।