২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীতে স্বামী-স্ত্রী মিলে মাদকের কারবার, যৌথবাহিনীর হাতে গ্রেপ্তার

এ দম্পতির বিরুদ্ধে ১২টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2024, 04:58 PM

Updated : 26 Aug 2026, 10:36 AM

নোয়াখালীর সেনবাগ উপজেলায় মাদক কারবারির অভিযোগে এক দম্পতিকে গ্রেপ্তার করা হয়েছে; যাদের বিরুদ্ধে ১০টির বেশি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তার স্বামী-স্ত্রীর কাছ থেকে ১০ কেজি গাঁজা, ৪৫টি ইয়াবা, ৬৩ হাজার টাকা ও মাদক কারবারে ব্যবহৃত নয়টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

শনিবার ভোরে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথবাহিনী অভিযানে চালিয়ে উপজেলার কেশারপাড় ইউনিয়ন থেকে তাদের গ্রেপ্তার করে বলে জানান সেনবাগ থানার ওসি এস এম মিজানুর রহমান।

গ্রেপ্তাররা হলেন- ওই ইউনিয়নের বীরকোট গ্রামের প্রয়াত আব্দুল জব্বারের ছেলে বেলাল হোসেন (৪৫) এবং তার স্ত্রী আফরোজা আক্তার বকুল (৩৩)।  

পুলিশ জানায়, বেলাল হোসেনের বিরুদ্ধে মাদক কারবারির অভিযোগে ১২টি মামলা রয়েছে। চলমান বিশেষ অভিযানে সেনবাগ থানা পুলিশ ও সেনাবাহিনী যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেছে।

তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন আরেকটি মামলা দিয়ে নোয়াখালীর মুখ্য বিচারিক হাকিম আদালতে পাঠানো হয়েছে বলে জানান ওসি মিজানুর রহমান।