২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারী-শিশুদের সুরক্ষায় সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে: মির্জা ফখরুল

২০ কোটি মানুষের দেশে সব কিছু সরকারের উপর ছেড়ে দিলে হবে না, বলেন বিএনপি মহাসচিব।

ঠাকুরগাঁও প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2026, 08:37 PM

Updated : 11 Sep 2026, 03:44 PM

নারী ও শিশুদের সুরক্ষায় সরকারের সর্বোচ্চ অগ্রাধিকারের কথা বলেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

বিএনপি মহাসচিব বলেছেন, “এরই মধ্যে আইন পরিবর্তন করে মৃত্যুদণ্ড করা হয়েছে। সেই সঙ্গে মাদক বন্ধ করার জন্য স্থানীয়ভাবেও ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং জাতীয়ভাবে আইন তৈরি করা হয়েছে।”

সোমবার সন্ধ্যায় ঠাকুরগাঁওয়ের ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। 

মির্জা ফখরুল বলেন, “২০ কোটি মানুষের দেশে সব কিছু সরকারের উপর ছেড়ে দিলে সেটা সম্ভব হবে না। প্রতিটি মানুষকে সচেতন হতে হবে, নিজেকে পরিবর্তন করতে হবে এবং নিজেকে নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।”

এ সময় জেলা প্রশাসক রফিকুল হক, পুলিশ সুপার বেলাল হোসেন, সিভিল সার্জন মো. আনিছুর রহমান উপস্থিত ছিলেন।

পরে তিনি জেলা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন।