২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুরে ঘর থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

পুলিশ বলছে, মানসিক সমস্যায় ভুগছিলেন তিনি।

শেরপুরে ঘর থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
প্রতীকী ছবি

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2024, 09:56 AM

Updated : 26 Aug 2026, 09:51 AM

শেরপুর সদর উপজেলায় ঘর থেকে সাবেক ইউপি সদস্যের ছেলের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।      

উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের বাদাপাড়া গ্রাম থেকে রোববার বিকালে লাশটি উদ্ধার করা হয় বলে সদর থানার ওসি মো. এমদাদুল হক জানান।

মৃত আমিনুল ইসলাম (২৬) পাকুড়িয়া ইউনিয়নের সাবেক সদস্য আব্দুল হালিমের ছেলে।

ওসি বলেন, “প্রায় ৬-৭ মাস আগে আমিনুল বিয়ে করেন। বিয়ের পর থেকে তার স্ত্রী বেশির ভাগ সময় বাবার বাড়িতে থাকেন। দীর্ঘদিন বেকার থাকার পর আমিনুল সম্প্রতি জেলা প্রশাসক কার্যালয়ের একটি প্রজেক্টে কাজ শুরু করেন। কিন্তু বেশ কিছুদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন তিনি।

“গত ১৯ জুন ময়মনসিংহে এক চিকিৎসকের তত্ত্বাবধানে কাউন্সেলিং ও ওষুধ গ্রহণ শুরু করেন আমিনুল। রোববার বেলা আড়াইটার দিকে তিনি ফেইসবুকে পোস্ট একটি পোস্ট দেন।”

পরে ওই পোস্ট দেখে তার ঘরের দরজা ভেঙে তাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। দ্রুত উদ্ধার করে শেরপুর সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান এ পুলিশ কর্মকর্তা। 

ওসি মো. এমদাদুল বলেন, মৃতের লাশ হাসপাতালে ময়নাতদন্তের জন্য রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।