২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুরে আড়িয়াল খাঁ নদে অর্ধগলিত লাশ

মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৩০ বছর বলে ধারণা পুলিশের।

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2022, 01:50 PM

Updated : 15 Oct 2022, 06:28 PM

মাদারীপুর সদর উপজেলার আড়িয়াল খাঁ নদ থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

মাদারীপুর সদর মডেল থানার ওসি মনোয়ার হোসেন চৌধুরী জানান, শনিবার সকালে উপজেলার পাঁচখোলা ইউনিয়নের মহিষেরচর গ্রামের পাকা মসজিদ এলাকা থেকে লাশটি উদ্ধার করেন তারা।

মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৩০ বছর বলে ধারণা করছে পুলিশ। তার লাশ ময়নাতদন্তর জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে জানিয়ে ওসি বলেন, “মৃতদেহের বিভিন্ন অংশ প্রায় পচে গেছে। মৃত ব্যক্তির পরিচয় পাওয়া গেলে লাশ স্বজনদের কাছে হস্তান্তর এবং মামলা দায়ের করা হবে।”