২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

ঝালকাঠিতে বাস থেকে ৪২ মণ জাটকা জব্দ, তিনজনকে জরিমানা

বুধবার দুপুরে উপজেলার দপদপিয়া জিরো পয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে এসব জাটকা জব্দ করা হয়।

ঝালকাঠি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2026, 07:15 PM

Updated : 26 Aug 2026, 03:17 PM

ঝালকাঠির নলছিটি উপজেলায় যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে প্রায় ৪২ মণ জাটকা জব্দ করেছে প্রশাসন। 

বুধবার দুপুরে উপজেলার দপদপিয়া জিরো পয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে এসব জাটকা জব্দ করা হয়। 

পরে এ ঘটনায় তিনজনকে জরিমানা করা হয় বলে নলছিটি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিজভী আহমেদ সবুজ জানান।

তিনি বলেন, কোস্ট গার্ড দক্ষিণ জোনের অধীন বিসিজি বরিশাল ও নলছিটি উপজেলা প্রশাসন গোপন সংবাদের ভিত্তিতে যৌথভাবে এ অভিযান চালায়। এ সময় পটুয়াখালী থেকে ঢাকাগামী ইসলাম পরিবহন বাসে তল্লাশি চালিয়ে এক হাজার ৭০০ কেজি জাটকা উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গাড়ির চালকসহ তিনজনকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি বলেন, অবৈধভাবে জাটকা পরিবহন ও সংরক্ষণ রোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।