টঙ্গীতে এসকেএফ কারখানার গুদামে আগুন
গুদামে আগুন লাগার পর তা নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট।
গাজীপুরের টঙ্গীতে বেসরকারি ওষুধ কোম্পানি এসকেএফের রাসায়নিকের গুদামে আগুন লাগার পর তা নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট।
রোববার দুপুর পৌনে একটার দিকে টঙ্গী পশ্চিম থানাধীন কারখানাটির গুদামে এই আগুন লাগে।
টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রবিউল ইসলাম জানান, প্রথমে টঙ্গী ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। পরে উত্তরা ফায়ার সার্ভিসের আরো তিনটি ইউনিট যোগ দেয়।
এখন পর্যন্ত হতাহতের কোন খবর পাওয়া যায়নি।
[প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ১৭ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক]
