১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নাটোরে অফিসে যাওয়ার পথে ট্রাক চাপায় প্রাণ গেল সাইকেল আরোহীর

দুর্ঘটনার পর স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে মহাসড়কে গাছের গুড়ি ফেলে সড়ক অববোধ করে। তবে কিছুক্ষণ পরে পুলিশের হস্তক্ষেপে তা সরিয়ে নেন তারা।

নাটোরে অফিসে যাওয়ার পথে ট্রাক চাপায় প্রাণ গেল সাইকেল আরোহীর
নাটোর শহরের বনবেলঘড়িয়া বাইপাস এলাকায় ট্রাক চাপায় সাইকেল আরোহী নিহত হলে মহাসড়ক অববোধ করে স্থানীয়রা।

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2025, 11:29 AM

Updated : 26 Aug 2026, 02:21 PM

নাটোর সদরে অফিসে যাওয়ার পথে ট্রাক চাপায় নিহত হয়েছেন এক সাইকেল আরোহী। 

বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে নাটোর-রাজশাহী মহাসড়কের শহরের বনবেলঘড়িয়া বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান নাটোর সদর থানার ওসি মো. মাহাবুর রহমান।

নিহত দিদারুল ইসলাম (৪৫) নাটোর সদরের পন্ডিতগ্রামের হাড়িগাছা এলাকার বাসিন্দা। তিনি নাটোরের প্রাণ কোম্পানিতে জুনিয়র এক্সিকিউটিভ হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয়দের বরাতে ওসি মাহাবুর রহমান বলেন, প্রতিদিনের মতো দিদারুল সকালে বাড়ি থেকে বাইসাইকেল নিয়ে কর্মস্থলে যাচ্ছিলেন। পথে শহরের বনবেলঘড়িয়া বাইপাস এলাকায় পৌঁছালে একটি দ্রুতগতির ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে বাইসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

ওসি আরও বলেন, এ সময় স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে মহাসড়কে গাছের গুড়ি ফেলে সড়ক অববোধ করে। তবে কিছুক্ষণ পরে পুলিশের হস্তক্ষেপে তা সরিয়ে নেন তারা।

এ ঘটনায় ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছেন এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।