সুজি খাওয়ানোর সময় গলায় আটকে শিশুর মৃত্যু
মা রাব্বিকে সুজি খাওয়ানোর সময় গলায় আটকে যায়; হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চুয়াডাঙ্গা সদরে সুজি খাওয়ানোর সময় গলায় আটকে এক শিশু মারা গেছে।
সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়নের হাতিকাটা গ্রামে রোববার এ ঘটনা ঘটে।
মৃত এক বছর বয়সী রাব্বি হাতিকাটা গ্রামের রুবেল হোসেনের ছেলে।
রাব্বির পরিবারের সদস্যরা জানান, দুপুরে মা চুমকি খাতুন রাব্বিকে সুজি খাওয়াচ্ছিলেন। এক পর্যায়ে রাব্বির গলায় সুজি আটকে যায়। অনেক চেষ্টার পরও কোনো উপায় না পেয়ে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সাদিয়া মা আরিজ জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।
