২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাপ্তাই উপজেলা আওয়ামী লীগ সভাপতি অংসুইছাইন চৌধুরী গ্রেপ্তার

চট্টগ্রামের খুলশী থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে কাপ্তাই থানার ওসি মো. মাসুদ জানান।

রাঙামাটি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2025, 05:24 PM

Updated : 26 Aug 2026, 11:38 AM

রাঙামাটির কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি অংসুইছাইন চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

সোমবার রাত ১১টার দিকে চট্টগ্রামের খুলশী থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে কাপ্তাই থানার ওসি মো. মাসুদ জানান। 

অংসুইছাইন চৌধুরী কাপ্তাই উপজেলার চিৎমরম ইউনিয়নের হেডম্যানপাড়ার মৃত সুইচাহ্লা মারমার ছেলে এবং রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক সদস্য।

ওসি মো. মাসুদ জানান, অংসুইছাইন চৌধুরীর বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে কাপ্তাই নতুন বাজার এলাকায় বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষার্থীদের ওপর হামলা, ভাঙচুর, অরাজকতা সৃষ্টির অভিযোগে মামলা রয়েছে। 

কাপ্তাই থানার পরিদর্শক (তদন্ত) ওলি উল্লাহ জানান, অংসুইছাইন চৌধুরীকে রাঙামাটির আদালতে পাঠানো হয়েছে।