সিডনিতে প্রবীণ আওয়ামী লীগ নেতার জন্মদিনে আলোচনা
জন্মদিনের এ অনুষ্ঠানে অন্যান্যদের ভেতর কথা বলেন কলামনিস্ট, প্রাবন্ধিক ও ছড়াকার অজয় দাশগুপ্ত।
অস্ট্রেলিয়ার সিডনিতে প্রবীণ আওয়ামী লীগ নেতা গামা আবদুল কাদিরের জন্মদিনটি দলমত নির্বিশেষে প্রবাসী বাংলাদেশিদের এক মিলন মেলায় পরিণত হয়েছিল।
স্থানীয় সময় সোমবার লেকেম্বার ধানসিঁড়ি রেস্তোরাঁয় গামা আবদুল কাদিরের চুয়াত্তরতম জন্মদিনে আয়োজিত হয় এক সংক্ষিপ্ত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের।
এতে আগত সবস্তরের মানুষের ভেতর ছিলেন অস্ট্রেলিয়াপ্রবাসী শিল্পী, সাহিত্যিক, সংগঠক ও প্রবাসে রাজনীতির সঙ্গে সংশ্লিষ্টরাও।
জন্মদিনের এ অনুষ্ঠানে অন্যান্যদের ভেতর কথা বলেন কলামনিস্ট, প্রাবন্ধিক ও ছড়াকার অজয় দাশগুপ্ত। তিনি তার বক্তব্যে বন্ধুত্বের ব্যাখ্যা দেয়ার পাশাপাশি গামা আবদুল কাদিরের পরিচয় তুলে ধরেন। প্রাঞ্জল ভাষণে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলেন ঔপন্যাসিক শাখাওয়াৎ নয়ন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মুহম্মদ আলী তার সুচিন্তিত বক্তব্যে জরুরী কিছু কথা তুলে ধরেন।
সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য দেন কৃষিবিদ কাইউম পারভেজ, কবিতা পারভেজ, এনামুল হক ভূইয়া, জালাল আহমেদ, মারজিয়া জালাল, প্রকৌশলী মতিন, অমিয়া মতিন, কায়সার আহমেদ, আব্দুল জলিল, নির্মল্য তালুকদার, আবু তারিক, অনিলা পারভিন, আতিক হেলাল, আরফিনা মিতা, কাজি সুলতানা সিমি, মোস্তাফিজুর রহমান, নুসরাত জাহান স্মৃতি, ফজলুল হক সফিক, শেখ হৃদয়, পল মধু সহ আরও অনেকে।
এছাড়াও অনুষ্ঠানে ফুল দিয়ে শুভেচ্ছা জানাতে আসেন কমিউনিটির সংগঠকদের মধ্যে সাংবাদিক আবু রেজা আরেফিন, রহমত উল্লাহ, পূরবী পারমিতা বোস, তিশা তানিয়া, সাহানা চৌধুরী, ফাহমিদা খন্দকার, আমিনা আক্তার নিপা, নাজমুল হক জাহাঙ্গীর আলম জয়, ফাহাদ আসগার, অর্ক হাসান, সাহেদ জুম্মন।
গান পরিবেশন করেন আতিক হেলাল, আরফিন মিতা ও সাহানা চৌধুরী।
অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন মাকসুদুর রহমান চৌধুরী সুমন এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সফিকুল আলম, গিয়াস উদ্দিন মোল্লা, লিয়াকত আলী লিটন ও অপু সারোয়ার।
