২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

আমেরিকা-বাংলাদেশ প্রেস ক্লাবের বনভোজন

বনভোজনে ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতা’ সংকল্পের কথা জানান তারা।

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2023, 04:00 PM

Updated : 03 Jul 2023, 04:00 PM

‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতার’ সংকল্পে বনভোজন করেছে যুক্তরাষ্ট্রে প্রবাসী সাংবাদিকদের সংগঠন ‘আমেরিকা-বাংলাদেশ প্রেস ক্লাব’।

রোববার নিউ ইয়র্ক শহরের কাছে লং আইল্যান্ডে হেকশ্চার স্টেট পার্কে অনুষ্ঠিত এ আয়োজনে গণমাধ্যমকর্মী ও মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রবাসীরা অংশ নেন।

ক্লাবের সভাপতি মুক্তিযোদ্ধা রাশেদ আহমেদ এবং সাধারণ সম্পাদক মো. আবুল কাশেমের সমন্বয়ে কার্যকরী কমিটির কর্মকর্তারা অতিথিদের স্বাগত জানান।

আদিত্য শাহীন, জলি আহমেদ ও শাহ ফারুকের সঞ্চালনায় এতে নানা আয়োজনের মধ্যে ছিল- আলোচনা সভা, র‍্যাফেল ড্র, বিনোদনমূলক খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

বনভোজনে উপস্থিত ছিলেন ক্লাবের সাংগঠনিক সম্পাদক আজিমউদ্দিন অভি, যুগ্ম সম্পাদক শাহ ফারুক, নির্বাহী কমিটির সদস্য আলিম খান আকাশ, কোষাধ্যক্ষ জামান তপন, ‘কুইন্স সোস্যাল অ্যাডাল্ট ডে কেয়ার সেন্টার’ এর সভাপতি ও প্রধান কার্যনির্বাহী মাহফুজুল হক।

গান শোনান শিল্পী শাহ মাহবুব, শেফালি সারগাম ও লাল্টু মিয়া।