২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জার্মানিতে শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রাক্তনদের পুনর্মিলনী

অনুষ্ঠান থেকে আগামী দুই বছরের জন্য নতুন কমিটি গঠন করেছে আয়োজক সংগঠনটি।

প্রবাস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2023, 10:22 PM

Updated : 05 Jun 2023, 10:22 PM

জার্মানিতে পুনর্মিলনী করেছে দেশটিতে বসবাসরত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের সংগঠন ‘সাস্টিয়ান জার্মানি’।

শনি ও রোববার দুই দিনব্যাপী দক্ষিণ জার্মানির স্টুটগার্ট শহরে এ অনুষ্ঠান থেকে আগামী দুই বছরের জন্য নতুন কমিটি গঠন করেছে সংগঠনটি।

এতে মামুনুর রশীদ সভাপতি এবং রাজর্ষি রায় রাজু সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

তৃতীয়বারের মতো আয়োজিত এ পুনর্মিলনীতে ১৫০ জন শিক্ষার্থী তাদের পরিবার নিয়ে অংশ নেয়। স্বাগত বক্তব্য দেন আয়োজক সংগঠন ‘সাস্টিয়ান জার্মানির’ সভাপতি হাফিজ খান। বক্তব্য দেন এবারের পুনর্মিলনীর আহ্বায়ক নিধু লাল বণিক।

অনুষ্ঠানে নানা আয়োজনের মধ্যে ছিল শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, গেম শো, সাংস্কৃতিক অনুষ্ঠান ও স্মৃতিচারণ। আগামী বছর মিউনিখ শহরে পুনর্মিলনী করার প্রত্যাশার কথা জানান আয়োজকরা।