২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

শারজাহে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত এক বাংলাদেশির মৃত্যু

এ ঘটনায় গুরুতর দগ্ধ আরেক প্রবাসী হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

শারজাহে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত এক বাংলাদেশির মৃত্যু
মোহাম্মদ আমিরুল ইসলাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

সংযুক্ত আরব আমিরাত প্রতিনিধি

Published : 17 Nov 2024, 12:14 AM

Updated : 01 Sep 2026, 11:09 AM

এক নজরে

এ ঘটনায় গুরুতর দগ্ধ আরেক প্রবাসী হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

সংযুক্ত আরব আমিরাতের শারজাহে একটি ওয়ার্কশপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে গুরুতর আহত প্রবাসী এক বাংলাদেশি আট দিন চিকিৎসাধীন থাকার পর মারা গেছেন।

এ ঘটনায় গুরুতর দগ্ধ আরেক প্রবাসী শারজাহ এর আল কাসেমি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

মারা যাওয়া মোহাম্মদ আমিরুল ইসলামের (২৯) গ্রামের বাড়ি নোয়াখালীর সেনবাগের পরিকোট গ্রামে। তার বাবার নাম মোঃ নুরুল ইসলাম।

আমিরুলের মামা আমিরাত প্রবাসী মোহাম্মদ শাহজাহান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ৮ নভেম্বর শারজাহ এর সানাইয়াহ ৪ নম্বর ইন্ডাস্ট্রিয়াল জোনে বাংলাদেশি মালিকানাধীন তারিক আল আমান ওয়ার্কশপে একটি পেট্রোল ট্যাংক ওয়েল্ডিং করার সময় আগুন ধরে গেলে এ দুর্ঘটনা ঘটে। আগুন গ্যাস সিলিন্ডারে লেগে তাতে বিস্ফোরণ ঘটলে আমিরুল ও তার এক সহকর্মী মারাত্মকভাবে অগ্নিদগ্ধ হন। তাদের তাৎক্ষণিকভাবে শারজাহ আল কাসেমি হাসপাতালে ভর্তি করা হয়।

পরে আমিরুলের অবস্থার অবনতি হলে তাকে আবুধাবির বিশেষায়িত শেখাবুত হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে আট দিন লাইফ সাপোর্টে মৃত্যুর সঙ্গে লড়ে স্থানীয় সময় শনিবার দুপুর দেড়টার দিকে তার মৃত্যু হয় বলে জানান শাহজাহান।

নিহতের ভগ্নিপতি নাছির উদ্দীন বলেন, প্রায় চার বছর ধরে আমিরাতে কাজ করছেন আমিরুল। তারা লাশ শেখাবুত হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে তা দেশে পাঠানো হবে।