প্যারিসে সংস্কৃতিমন্ত্রী
ফ্রান্সের রাজধানীতে ইউনেস্কো সদর দপ্তরে এক অনুষ্ঠানে অংশ নেবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।
বৃহস্পতিবার সন্ধ্যায় জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কো ও বাংলাদেশ দূতাবাসের যৌথ উদ্যোগে আয়োজিত ‘সেলিব্রেটিং লিংগুইস্টিক অ্যান্ড কালচারাল ডাইভারসিটি’ শীর্ষক অনুষ্ঠানে যোগ দিতে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল নিয়ে মঙ্গলবার প্যারিস পৌঁছেছেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।
সংস্কৃতিমন্ত্রীর নেতৃত্বে প্রতিনিধি দলটিতে আছেন সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. মফিদুর রহমান, কণ্ঠশিল্পী সামিনা চৌধুরী, ফকির সাহাবুদ্দিন এবং নৃত্যশিল্পী র্যা চেল প্রিয়াংকা প্যারিস।
বাংলাদেশ দূতাবাসের হযরত আলী খান জানান, ইউনেস্কো ভবনে এই আয়োজনে সংস্থাটির মহাপরিচালক ইরিনা বোকোভা, সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এবং ইউনেস্কোয় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত শহীদুল ইসলাম ছাড়াও ভারত, ইরান, গ্রিস, লিথুয়ানিয়া, সৌদি আরব ও তুরস্কের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।
আসাদুজ্জামান নূরের সঙ্গে ফ্রান্সের সংস্কৃতিমন্ত্রীর একটি বৈঠক হবার কথা রয়েছে বলেও জানান তিনি।
প্রবাস জীবনের অভিজ্ঞতা সরাসরি আমাদের জানান। নাম, ঠিকানা ও সংশ্লিষ্ট ছবিসহ লেখা পাঠিয়ে দিন এই ঠিকানায় probash@bdnews24.com
