প্যারিসে বাংলাদেশি সাংবাদিকদের ‘মিলনমেলা’
জলবায়ু সম্মেলন উপলক্ষ্যে ফ্রান্স সফররত বাংলাদেশি সাংবাদিকদের সঙ্গে ফ্রান্সে কর্মরত প্রবাসী সংবাদকর্মীদের এক মতবিনিময় সভা হয়েছে।
বুধবার প্যারিসের একটি রেস্তোরাঁয় ফ্রান্সের প্রবাসী সাংবাদিকদের সংগঠন ‘ফ্রান্স বাংলা প্রেস ক্লাব’ এ মতবিনিময়ের আয়োজন করে।
সাংবাদিকদের এ সভায় অথিতি হিসেবে অংশগ্রহণ করেন সরকারের পরিবেশ ও বন মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি এবং সাবেক মন্ত্রী হাছান মাহমুদ, চাপাইনবাবগঞ্জের সাংসদ গোলাম রব্বানী এবং ফ্রান্স বাংলা ইকোনোমিক চেম্বারের সভাপতি কাজী এনায়েত উল্লাহ।
ফ্রান্স বাংলা প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক নূরুল ওয়াহিদের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমদ দ্বীপের পরিচালনায় এতে আরও উপস্থিত ছিলেন এটিএন বাংলার জ. ই. মামুন, বাংলাদেশের জাতীয় প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক এম আশরাফ আলী, দৈনিক জনকণ্ঠের কাওসার রহমান, দৈনিক কালের কণ্ঠের তৌফিক মারুফ, দৈনিক প্রথম আলোর ইফতেখার মাহমুদ, ঢাকা রিপোর্টস ইউনিটির অর্থ সম্পাদক কামরুজ্জামান কাজল, এনটিভির দিদার চৌধুরী, ৭১ টিভির মহিম মিজান, ইউএনবির মাসুদুর রহমান, ইনডেপেনডেন্ট টিভির মনজুরুল আলম পলাশ, বিটিভির জিহাদুর রহমান, বাংলা ভিশনের ইমরুল কায়েস, জিয়াউল হক সবুজ, বাংলাদেশ প্রতিদিনের নিজামুল হক বিপুল, আমাদের অর্থনীতির আসাদুজ্জামান সম্রাট, রিমন মাহমুদ, সমকালের আলতাফ হোসেন, বাংলানিউজের মাসুদ রহমান, সকালের খবরের রবিউল ইসলাম, ভোরের ডাকের ওমর ফারুক, বিবিসি বাংলার কমের জালাল আহমদ প্রমুখ।
প্রবাসী সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন ফ্রান্স বাংলা প্রেস ক্লাবের সহ সভাপতি দেলওয়ার হোসেন সেলিম ও মুহাম্মদ নুরুল ইসলাম, যুগ্ম সম্পাদক সৈয়দ সাহিল, সদস্য- মাম হিমু, ফরিদ আহমেদ রনি, কাজী হাবীব, বদরুজ্জামান, সুনন্দন বড়ুয়া, বাসুদেব গোস্বামী এবং দেবেশ বড়ুয়া।
প্রবাস জীবনের অভিজ্ঞতা সরাসরি আমাদের জানান। নাম, ঠিকানা ও সংশ্লিষ্ট ছবিসহ লেখা পাঠিয়ে দিন এই ঠিকানায় probash@bdnews24.com
