রাজন হত্যার প্রতিবাদে প্যারিসে মানববন্ধন
সিলেটে শিশু রাজন হত্যার প্রতিবাদে প্যারিসের আইফেল টাওয়ার পাশে মানবাধিকার চত্বরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকেলে সামাজিক সংগঠন ‘উই’ এই মানব বন্ধনের আয়োজন করে।
সংগঠনের সভাপতি আউয়াল রহমান দ্বীপের সভাপতিত্বে সাধারণ সম্পাদক জাকারিয়া মিঠু ও প্যারিস বাংলা প্রেস ক্লাবের সভাপতি আবু তাহিরের পরিচলায় মানব বন্ধনে একাত্মতা জানিয়ে বক্তব্য রাখেন ফ্রান্স আওয়ামী লীগের উপদেষ্ঠা মিজানুর রহমান মিন্টু, বঙ্গবন্ধু পরিষদ ফ্রান্সের সাধারণ সম্পাদক আশরাফুলসহ বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যরা। প্যারিস বাংলা প্রেস ক্লাবের অনেক সাংবাদিকও উপস্থিত ছিলেন।
মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, শিশু রাজনকে নির্মম ভাবে হত্যাকারীদের উপযুক্ত শাস্তি হতে হবে না হলে শিশু নির্যাতন বন্ধ হবেনা।
মানব বন্ধনে মানবতাবাদী পুথি পাঠ করেন পুথি শিল্পী কাব্য কামরুল।
প্রবাস জীবনের গল্প ও অভিজ্ঞতা এখন থেকে আমাদের সরাসরি জানাতে পারেন। পুরো নাম ও সংশ্লিষ্ট ছবিসহ লেখা পাঠিয়ে দিন এই ঠিকানায় probash@bdnews24.com
