সিঙ্গাপুরে ভাষা শহীদদের স্মরণ
বায়ান্নরভাষা আন্দোলনে শহীদদের আত্মত্যাগ শ্রদ্ধাভরে স্মরণ করেছে সিঙ্গাপুরের বাংলাদেশ হাই কমিশনসহ বেশ কয়েকটি প্রবাসী সংগঠন।
একুশে ফেব্রুয়ারি সকাল থেকে প্রবাসীরা জড়ো হতে থাকেন সিঙ্গাপুর পলিটেকনিক কনভেনশন সেন্টারের অস্থায়ী শহীদ মিনারে। বাংলাদেশ হাই কমিশনের উদ্যোগে তৈরি করা এই শহীদ মিনারে শুরুতেই ফুল দিয়ে শ্রদ্ধা জানান সিঙ্গাপুরের বাংলাদেশ হাইকমিশনার মাহবুব উজ জামান ও হাই কমিশনের অনান্য কমর্কতারা।
এরপর আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ হাইকমিশনার মাহবুব উজ জামান। তিনি সকল ভাষা শহীদদের গভীর শ্রদ্ধায় স্মরণ করেন। তিনি বলেন, “পৃথিবীতে একমাত্র দেশ আমরা যারা ভাষার জন্য জীবন দিয়েছি।”
এরপর বক্তব্য রাখেন অধ্যাপক ফকরুল আলম। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, “ভাষা আন্দোলনই আমাদের স্বাধীনতা অর্জনে প্রেরণা যুগিয়েছে।” অধ্যাপক আলম তার বক্তব্যে একুশে ফেব্রুয়ারিকে ইউনেসকোর আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি দেওয়ার বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগের কথাও উপস্থিতদেরকে স্মরণ করিয়ে দেন।
প্রবাস জীবনের অভিজ্ঞতা সরাসরি আমাদের জানান। নাম, ঠিকানা ও সংশ্লিষ্ট ছবিসহ লেখা পাঠিয়ে দিন এই ঠিকানায় probash@bdnews24.com
