২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিঙ্গাপুরে দূর্গাপূজা  

সিঙ্গাপুর উদযাপিত হচ্ছে বাংলা ভাষাভাষী সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

হোসেন মোঃ আল আমিন, সিঙ্গাপুর থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2015, 07:30 PM

Updated : 12 Oct 2022, 04:18 PM

বৃহস্পতিবার সিঙ্গাপুরের ‘বাংলা ইউনিভার্সাল সোসাইটি’ আয়োজিত ৪ দিনব্যাপী দুর্গাপূজা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশের হাই কমিশনার মাহবুব উজ জামান।

হাই কমিশনার উপস্থিত সবাইকে শারদীয় শুভেচ্ছা জানিয়ে বলেন,“ অসাম্প্রদায়িক দেশ হিসেবে বাংলাদেশের সুনাম রয়েছে। প্রতিটি উৎসবেই আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে এক সঙ্গে উদযাপন করি। আর সিঙ্গাপুরে এত সুন্দর আয়োজন করেছেন অবশ্যই প্রশংসার দাবি রাখে।”

তিনি আরও বলেন, “ধর্ম যার যার, উৎসব সবার।”

‘সিঙ্গাপুর বাংলাদেশ সোসাইটি’র সভাপতি মো. সাহিদুজ্জামান এবার সিঙ্গাপুরে তিনটি পূজার আয়োজন উল্লেখ করে বলেন,  “ছোটবেলায় যেভাবে পূজা মণ্ডপ ঘুরে বেড়াতাম, সিঙ্গাপুরেও এখন সেই রকম অনুভূতি হচ্ছে।”  

‘বাংলা ইউনিভার্সাল সোসাইটি’  পূজা মণ্ডপে গান গেয়ে শোনান চ্যানেল আই সেরাকন্ঠ বৃষ্টি মুৎসুদ্দি। ‘মঙ্গল দ্বীপ জ্বালো’, ‘পাগল মন, মনরে’, ‘সাধের লাউ বানাইলো মোরে বৈরাগী’র মতো জনপ্রিয় গানগুলো গেয়ে শোনান বৃষ্টি।

পূজায় সবাইকে শুভেচ্ছা জানান, ‘বাংলা ইউনিভার্সাল সোসাইটি’র সভাপতি রণজিৎ চন্দ্র সাহা ও সাধারণ সম্পাদক নিমাই লাল দাস। "বাঙালি কমিউনিটি সিঙ্গাপুরর সভাপতি উত্তম কুমার নাগ, সাধারণ সম্পাদক হারিন্দাস চন্দ্রা বাসাক। ‘বেঙ্গলি সার্বজনীন সোসাইটি সিঙ্গাপুর’র সভাপতি রামপ্রসাদ সাহা রামু ও সাধারণ সম্পাদক শৈলেন মল্লিক।

পূজায় আরও শুভেচ্ছা জানিয়েছেন সিঙ্গাপুরে বাংলাদেশ বিজনেস চেম্বারের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম জনি, আজহারুল ইসলাম ও ‘সিঙ্গাপুর বাংলাদেশ সোসাইটি’ সাধারণ সম্পাদক নাজমুল হক, সহ সভাপতি নুরুল করিম প্রমুখ।

প্রবাস জীবনের অভিজ্ঞতা এখন থেকে সরাসরি আমাদেরকে জানাতে পারেন। পুরো নাম, ঠিকানা ও ছবিসহ লেখা পাঠিয়ে দিন এই ঠিকানায় probash@bdnews24.com