২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিঙ্গাপুরে অভিবাসী শ্রমের কাব্য

সিঙ্গাপুরে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে অভিবাসী শ্রমিকদের অংশগ্রহণে কবিতা প্রতিযোগিতা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মনির আহমদ, সিঙ্গাপুর থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2015, 09:34 PM

Updated : 25 Apr 2022, 02:16 PM

রোববার ১৩ ডিসেম্বর সন্ধ্যায় সিঙ্গাপুর ন্যাশনাল লাইব্রেরিতে ‘বাংলার কন্ঠ’ পত্রিকা এবং ‘মাইগ্র্যান্ট ওয়ার্কার পোয়েট্রি কম্পিটিশন’র যৌথ আয়োজনে হবে অভিবাসী শ্রমজীবীদের কবিতা প্রতিযোগিতা।

দ্বিতীয়বারের মতো আয়োজিত এই উৎসবে বাঙালি ও ভারতীয় কবিদের পাশাপাশি থাকবেন ফিলিপাইন, ইন্দোনেশিয়া এবং চীনের কবিরা।

‘কবিতায় জীবনের গল্প’ শিরোনামে এবারের উৎসবে সাতটি ভাষার চুয়াত্তর জন কবি তাদের স্বরচিত কবিতা জমা দেন। যাচাই বাছাই করে বিচারকরা সাতজন পুরুষ ও সাত জন নারী কবি মিলিয়ে মোট চৌদ্দ জনকে চুড়ান্ত প্রতিযোগিতার জন্য নির্বাচিত করেন।

কবিদের মধ্যে তিন জন বাঙালি, তিন জন চীনের, তিনজন ফিলিপিনো, তিন জন ইন্দোনেশিয়ার এবং ভারত থেকে থাকছেন দুই জন।  

অভিবাসী শ্রমিকদের কবিতা প্রতিযোগিতা বিষয়ে আয়োজক বাংলার কন্ঠ সম্পাদক এ কে এম মোহসীন জানান, ২০০৬ সালে সিঙ্গাপুরের একমাত্র বাংলা পত্রিকা ’বাংলার কন্ঠ’ প্রকাশ দিয়ে শুরু করার পর ২০১১ সালে অভিবাসীদের সাহিত্যচর্চা কেন্দ্র 'দিবাশ্রম' প্রতিষ্ঠা করেন। তারপর বাঙালি অভিবাসী কবিদের নিয়ে কাজ করার পর এখন সিঙ্গাপুরে বসবাসরত অন্য ভাষার অভিবাসী কবিদেরকেও সম্পৃক্ত করতে পারা একটা বড় পাওয়া- জানান তিনি।

মাইগ্র্যান্ট ওয়ার্কার পোয়েট্রি কম্পিটিশনের ভ্রমণ সাহিত্যিক শিভাজি দাশ বলেন, "গতবারের চেয়ে এবারের আয়োজন হবে আরও বড় পরিসরে হচ্ছে। ইতোমধ্যে কুয়েত, চীন, মালয়েশিয়াতেও সফলভাবে অভিবাসীদের কবিতা উৎসব হয়েছে।সিঙ্গাপুরেও এই বিষয়ে বেশ সাড়া পাওয়া যাচ্ছে।”

গত বছরের ১৬ নভেম্বর 'শ্রম ও প্রেমের কবিতা' শিরোনামে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছিল এই কবিতা উৎসব। তাতে অংশ নিয়েছিলেন বাংলার কন্ঠ সাহিত্য পরিষদের ২৭ জন ও একজন ভারতীয় কবি। এদের মধ্য থেকে নির্বাচিত দশ জন সিঙ্গাপুর ন্যাশনাল লাইব্রেরিতে আবৃত্তি  করেছিলেন তাদের কবিতা। সেখানে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় নির্বাচিত কবিকে পুরস্কারসহ সম্মাননা সনদ দেয়া হয়েছিল।

প্রবাস জীবনের অভিজ্ঞতা সরাসরি আমাদের জানান। নাম, ঠিকানা ও সংশ্লিষ্ট ছবিসহ লেখা পাঠিয়ে দিন এই ঠিকানায়  probash@bdnews24.com

পুরনো খবর:

সিঙ্গাপুরে বাংলা কবিতা
সিঙ্গাপুরে এমআরপি পেয়েছেন ৭৫% প্রবাসী: হাই কমিশনার 
সিঙ্গাপুরে হয়ে গেল বাংলাদেশ ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট সামিট
দায়িত্বশীল অর্থায়নের জন্যই আমরা বারবার পুরস্কৃত হচ্ছি: আতিউর
দূতাবাসে পাসপোর্ট ছাপানোর চিন্তা
সিঙ্গাপুরে বাংলাদেশ বিজনেস চেম্বারের প্রতিষ্ঠাবার্ষিকী
সিঙ্গাপুরে বাংলাদেশি শিল্পীর একক চিত্রপ্রদর্শনী
সিঙ্গাপুরে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট সামিট 
সিঙ্গাপুরে স্বাধীনতার ৫০তম বার্ষিকী পালন  
সিঙ্গাপুরে প্রবাসীদের ঈদ