সিঙ্গাপুরে বাংলাদেশি শিল্পীর একক চিত্রপ্রদর্শনী
রবিবার সিঙ্গাপুরের বাংলার কন্ঠ মিলনায়তনে শুরু হয়েছে চিত্রশিল্পী দেওয়ান মিজানের একক চিত্রপ্রদর্শনী।
ঢাকার একটি বেসরকারী বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক দেওয়ান মিজানের বিশ্বব্যাপী চিত্রপ্রর্দশনীর অংশ হিসাবেই সিঙ্গাপুরের এই প্রর্দশনীতে স্থান পায় প্রায় দেড়শটি চিত্রাংকন।
দেওয়ান মিজান বলেন, ‘শিল্পী সবসময়ই তার চিত্রের মাধ্যমে সমাজের ঘটে যাওয়া নানা ঘটনা সবার সামনে তুলে ধরে। যাদের পরিশ্রম ও ঘামের টাকায় আমাদের দেশ সমৃদ্ধ হচ্ছে তাদের কষ্টগুলোই তুলে ধরার জন্য বিশ্বব্যাপী এই প্রদর্শনীর আয়োজন।’
তিনি আরও বলেন, ‘তবে প্রদর্শনীর একটি বিশেষ দিক হলো পার্ফম্যান্স আর্ট। যার মাধ্যমে বর্তমান সময়ের দৈন্যতা ও চাকচিক্কের ভিতরের কাথাগুলো তুলে ধরা।’
প্রদর্শনীতে উপস্থিত ছিলেন সিঙ্গাপুর বাংলাদেশ সোসাইটির সভাপতি মোহাঃ সাহিদুজ্জামান, বাংলার কন্ঠের সম্পাদক একে এম মহাসিন, এন ইউ এস এর গবেষক মনি শংকর প্রসাদ, স্থানীয় সংস্কৃতিক সংগঠক সিন ফুসহ, বাংলার কন্ঠ সাহিত্য পরিষদ ও প্রবাসী সাংবাদিক সমিতির নেতৃবৃন্দ।
প্রবাস জীবনের গল্প ও অভিজ্ঞতা এখন থেকে আমাদের সরাসরি জানাতে পারেন। পুরো নাম ও সংশ্লিষ্ট ছবিসহ লেখা পাঠিয়ে দিন এই ঠিকানায় probash@bdnews24.com
