সিঙ্গাপুরে প্রবাসীদের ঈদ
১৭ই জুলাই শুক্রবার সিঙ্গাপুরে উদযাপিত হল ঈদুল ফিতর।
শুক্রবার সকালে সিঙ্গাপুরের মসজিদগুলোতে ঈদের নামাজে অংশ নেন প্রবাসী বাংলাদেশিরা। প্রবাসী বাংলাদেশিদের জন্য বাংলায় খুদবা সহ নামাজের ব্যাবস্থা করে ‘সিঙ্গাপুর বাংলাদেশ সোসাইটি’ ও ‘মজলিস উম্মা ইসলাম সিঙ্গাপুর’।
সবচেয়ে বড় ঈদের জামাত হয় সেরাঙ্গুনের আঙ্গুলিয়া মসজিদে। এখানে প্রবাসী বাংলাদেশিদের জামাত অনুষ্ঠিত হয় সাকাল সাড়ে আটটায়।
এছাড়াও প্রবাসীরা ঈদের জামাতে অংশ নেন তেবান গার্ডেনে হাসানাহ মসজিদ, তামাং জুড়ংয়ের আশিকিরিন মসজিদ, এডমিরাল টির আসসাইয়াফা মসজিদ, কমোনওয়েলথ এভিনিউ ওয়েস্টের দারুস সালাম মসজিদ, গেলাংয়ের হাজী মোহাম্মদ সালেহ মসজিদ ও খাদিজা মসজিদে।
হাসানাহ মসজিদে নামাজ পড়া শেষে শাহিন মৃধা বলেন, ‘আজ মায়ের কথা খুব মনে পড়ছে। পরিবারের বাকি সবাইকে মনে পড়ছে। প্রবাস জীবনে ঈদের কোন আনন্দই যেন নেই।’
ঈদের ছুটিতে সিঙ্গাপুরে সিঙ্গাপুরের স্যান্টোসায় সমুদ্র সৈকত, মেরিনা বে, সিঙ্গাপুর জু ও বার্ড পার্কের মতো বিনোদন কেন্দ্রগুলোতেও বাংলাদেশিদের ভিড় লক্ষ্য করা গেছে।
প্রবাস জীবনের গল্প ও অভিজ্ঞতা এখন থেকে আমাদের সরাসরি জানাতে পারেন। পুরো নাম ও সংশ্লিষ্ট ছবিসহ লেখা পাঠিয়ে দিন এই ঠিকানায় probash@bdnews24.com
