২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিঙ্গাপুরে বাংলাদেশ বিজনেস চেম্বারের প্রতিষ্ঠাবার্ষিকী

বাংলাদেশ বিজনেস চেম্বার অব সিঙ্গাপুর পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

হোসেন মোঃ আল আমিন, সিঙ্গাপুর থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2015, 08:47 PM

Updated : 12 Oct 2022, 04:18 PM

শুক্রবার সিঙ্গাপুরের পার্ক রয়েল হোটেলে বাংলাদেশ বিজনেস চেম্বার অব সিঙ্গাপুর (বিডিচ্যাম) আয়োজন করে পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান।

শুরুতেই সিঙ্গাপুরে বাংলাদেশি ব্যবসায়ীদের এই সংগঠনটির সাধারণ সম্পাদক মোঃ নাসিরুল ইসলাম মনি তার বক্তব্যে বলেন,“বিডিচ্যামের মাধ্যমে আমরা বাংলাদেশি ব্যবসায়ীরা একসঙ্গে কাজ করছি। ব্যবসা সংক্রান্ত যেকোন সমস্যায় আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন বাংলাদেশিরা।”

এতে সভাপতিত্বকারী বিডিচ্যামের সভাপতি মীর্জা গোলাম সবুর বলেন, “বাংলাদেশি ব্যবসায়ীদের ঐক্যের ফলেই আজ আমরা পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে পারছি। আমরা সবাই মিলে একসঙ্গে সিঙ্গাপুরে ভালোভাবে ব্যবস্যা বাণিজ্য করতে পারবো, এই আশাই করছি।"

প্রধান অতিথি হিসেবে উপস্থিত সিঙ্গাপুরে বাংলাদেশের হাই কমিশনার মাহবুব উজ জামান বলেন “বিডিচ্যাম সিঙ্গাপুরে বাংলাদেশি ব্যবসায়ীদের মিলেমিশে কাজ করা এবং  বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করছে।”

হাই কমিশনার আরও বলেন, “বাংলাদেশ এবং সিঙ্গাপুরের দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে কাজ করছে বিডিচ্যাম, বাংলাদেশের পণ্য সিঙ্গাপুরের বাজারে নিয়ে আসার ক্ষেত্রেও বিডিচ্যাম ভূমিকা রাখছে।”   

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিডিচ্যামের কার্যনিবাহী কমিটিকে ক্রেস্ট প্রদান করেন হাই কমিশনার।তিনি বিডিচ্যাম কাউন্সিল মেম্বার আসাদ মামুন, মোঃ শামসুর রহমান ফিলিপ, কাজী মেজবাহ উদ্দিন আহমেদ, প্রফেসর এম এ রহিম, আজহারুল ইসলাম, মোঃ হাবিবুল্লাহ পাটোয়ারি,কোষাধক্ষ- মাসুদুর রহমান, সাংগঠনিক সম্পাদক- জাহাঙ্গীর আলম জনি, সহ সাধারণ সম্পাদক-আহমেদ আলী খান ফেরদৌস, সাধারণ সম্পাদক- মোঃ নাসিরুল ইসলাম মনি, সহ-সভাপতি মোহাঃ সাহিদুজ্জামান ও মোঃ মুজিবুর রহমান মিলনের হাতে ক্রেস্ট তুলে দেন।

হাই কমিশনারের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন ব্যবসায়ী সংগঠনটির সভাপতি মীর্জা গোলাম সবুর।  

অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন মিলিয়া সাবেদ ও তার দল।

অনুষ্ঠানে  আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ হাইকমিশনের বানিজ্যিক কাউন্সিলর মোঃ খাজা মিয়া, কাউন্সিলর সামিয়া হালিম, মোঃ নুর নবী, সাব্বির রহমার, আয়শা সিদ্দিকী, মোহাম্মদ ফারুক, সিঙ্গাপুর বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক নাজমুল হক প্রমুখ।

প্রবাস জীবনের অভিজ্ঞতা এখন থেকে সরাসরি আমাদেরকে জানাতে পারেন। পুরো নাম, ঠিকানা ও ছবিসহ লেখা পাঠিয়ে দিন এই ঠিকানায় probash@bdnews24.com