মালয়েশিয়ায় বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করেছে আওয়ামী যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ এবং শ্রমিকলীগের মালেশিয়া শাখা।
রোববার রাজধানী কুয়ালালামপুরে পৃথক অনুষ্ঠানের মাধ্যমে দিবসটি পালন করে আওয়ামী লীগের তিন সহযোগী সংগঠন।
যুবলীগ মালয়েশিয়া শাখার কার্যালয়ে সংক্ষিপ্ত আলোচনা সভার মাধ্যমে দিবসটি পালন করে দলটির নেতাকর্মীরা। এসময় মালয়েশিয়া আওয়ামী লীগ নেতা মকবুল হোসেন মুকুল, আব্দুল করিম, শওকত হোসেন পান্না, দাতু কালাম, মিনহাজ উদ্দিন মিরান যুবলীগের মালয়েশিয়া শাখার আহবায়ক তাজকীর আহমেদ, আবু হানিফ, জহিরুল ইসলাম জহির, বিজন মজুমদার, মাসুদুল আলম রনি, সুভাষ চন্দ্র, শরিফ আহমেদ রাজু, রেজাউল হক লায়ন, মাহবুব আলম কাজল, আল আমিন আকাশ, হাকিম ভূঁইয়া, আল আমিন ডলার, মো.জাহিদ ও মহানগর যুবলীগ নেতা আয়েশা আক্তার দীপা, মালয়েশিয়া যুবলীগের সেলাঙ্গর, বুকিত বিনতাং, পুডু, শ্রিমুনিয়া, পুত্রাজায়া ও সাইবারজায়া, মিহারজা ও মালুরি শাখার নেতারা উপস্থিত ছিলেন।
আর বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে একই দিন সন্ধ্যায় রাজধানীর একটি রেস্তোরাঁয় আলোচনা সভা ও মিলাদ মাহফিল করেছে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের মালয়েশিয়া শাখা।
সভায় সভাপতির বক্তব্যে মালয়েশিয়া স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বি এম বাবুল হাসান বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান না থাকলে আমরা হয়তো কখনোই পরাধীনতার শেকল থেকে মুক্ত হতে পারতাম না। তিনি বাঙালি জাতির হৃদয়ে চিরভাস্বর হয়ে আছেন এবং থাকবেন।’
জাতীয় শ্রমিকলীগ মালয়েশিয়া শাখার উদ্যোগে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করা হয় তামিং জায়ায়। দোয়া মাহফিল ও আলোচনা সভার মাধ্যমে দিবসটি পালন করে দলটির নেতাকর্মীরা।
মাজহারুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, মালয়েশিয়া শ্রমিকলীগের সদস্য সচীব এস এম আবুল হোসেন, যুগ্ন-আহ্বায়ক শাহ আলম হাওলাদার, আব্দুর রাজ্জাক চয়ন, সুভাষ, ইমন মহিউদ্দিন, সাইফুল ইসলাম প্রমুখ।
প্রবাস জীবনের অভিজ্ঞতা সরাসরি আমাদের জানান। নাম, ঠিকানা ও সংশ্লিষ্ট ছবিসহ লেখা পাঠিয়ে দিন এই ঠিকানায় probash@bdnews24.com
