২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মালয়েশিয়ায় যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আওয়ামী লীগের সহযোগী সংগঠন বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে মালয়েশিয়ায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

কায়সার হামিদ হান্নান, মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2015, 03:35 PM

Updated : 25 Apr 2022, 02:08 PM

সোমবার রাজধানী কুয়ালালামপুরের মতিয়ারা কমপ্লেক্সে ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুবলীগ মালেয়েশিয়া শাখা আয়োজন করে এক আলোচনা সভার। এই সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী।

তিনি তার বক্তব্যে বলেন, “যুবকদের হাত ধরেই দেশ এগিয়ে চলেছে। যুবলীগ পাওয়ার জন্য নয় দেয়ার জন্যই রাজনীতি করে।”

তিনি যুবাদের দেশ গঠনে এগিয়ে আসার আহবান জানিয়ে বলেন, “যুবকরাই পারে সমাজকে পাল্টে দিতে। তাই যুবকদের কাছে জাতির চাহিদা অনেক।”

প্রবাসীদের উদ্দেশে তিনি বলেন, “অর্থনৈতিকভাবে বাংলাদেশকে শক্তিশালী করতে প্রবাসীরা সবচেয়ে বেশি ভূমিকা রাখছে। বিভিন্ন দলের এবং মতের অনুসারী হলেও আপনারা সকলে মিলেই কিন্তু দেশ গঠনে অবদান রাখছেন।”

যুবলীগ মালয়েশিয়া শাখার যুগ্ম আহ্বায়ক মানসুর আল বাশার সোহেল ও সদস্য জহিরুল ইসলাম জহিরের সঞ্চালনায় অনুষ্ঠিত হয় এই সভা।

যুবলীগ মালয়েশিয়া শাখার আহবায়ক তাজকির আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক মামুন সরকার, যুগ্ম সম্পাদক মনজুর আলম শাহিন, মালয়েশিয়া আওয়ামী লীগ নেতা মকবুল হোসেন মুকুল, কামরুজ্জামান কামাল, এ কামাল চৌধুরী, শাখাওয়াত হক জোসেফ, মোখলেছুর রহমান, সাইদুর রহমান সিরাজ, জহুরবারু আওয়ামী লীগের সভাপতি জাকির হোসেন, যুবলীগ নেতা বিজন মজুমদার, মাসুদুল আলম রনি, রেজাউল হক লায়ন, আলআমিন ডলার, আনিস আহমেদ, মনসুর আলী, বিএম বাবুল হাসান, শাহ আলম হাওলাদার, সেলিম সরদার, সজিব মাহমুদ প্রমুখ।

অনুষ্ঠান শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন মালয়েশিয়া যুবলীগের নেতাকর্মীরা।

প্রবাস জীবনের অভিজ্ঞতা এখন থেকে সরাসরি আমাদেরকে জানাতে পারেন। পুরো নাম, ঠিকানা ও ছবিসহ লেখা পাঠিয়ে দিন এই ঠিকানায় probash@bdnews24.com

পুরনো খবর:

অবৈধ প্রবাস জীবনের দুই ‘গল্প’
মালয়েশিয়ায় হয়েছে বাংলাদেশি স্টুডেন্টস নাইট
‘সাইবারজায়া হোম ডেলিভারি’
মালয়েশিয়ায় নিহত শ্রমিকের লাশ দেশে আসছে শুক্রবার