২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মালয়েশিয়ায় ‘ঘুষ দেওয়ার’ অভিযোগে দুই বাংলাদেশি আদালতে

মালয়েশিয়ার একটি আদালতে দুই বাংলাদেশির বিরুদ্ধে অভিবাসন কর্মকর্তাকে ‘ঘুষ’ দেওয়ার অভিযোগ আনা হয়েছে।   

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

প্রবাস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2015, 10:38 PM

Updated : 25 Apr 2022, 02:08 PM

বৃহস্পতিবার মালয়েশিয়ার একটি দায়রা আদালতে বাংলাদেশি নাগরিক মো. মশিউরের বিরুদ্ধে এক অভিবাসন কর্মকর্তাকে ১০ হাজার রিঙ্গিত ঘুষ দেওয়ার অভিযোগ আনা হয়েছে। আরেক বাংলাদেশি মো. লিটনের বিরুদ্ধে এই ঘুষের ঘটনায় মদদ দেওয়ার অভিযোগ আনা হয়। নিউ স্ট্রেইট টাইমস অনলাইন এই খবর দিয়েছে।

খবরে বলা হয়, বাংলাদেশি নাগরিক মো. মশিউর রহমান মালয়েশিয়ার অভিবাসন কর্মকর্তা ইউসরাজিফ ওয়ান ইয়ুসহকে তল্লাশি চালানোর সময় ১০ হাজার রিঙ্গিত ঘুষ দেন।

মশিউর রহমান মালয়েশিয়ায় অভিবাসন আইন ভঙ্গের অভিযোগে আটক মো. লিটনের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ না করার জন্য এই ঘুষ দিয়েছিলেন বলে অভিযোগ।

খবরে বলা হয়, গত ৮ নভেম্বর পেন্দাংয়ের এক নির্মাণাধীন দালানে এই ঘুষ দেন মশিউর রহমান। এই অপরাধে মালয়েশিয়ার দুর্নীতি দমন আইন-২০০৯ অনুযায়ী ২০ বছর পর্যন্ত সাজা হতে পারে।

দুজনের পাসপোর্ট আদালতে জমা দিতে আদেশ দেওয়া হয়েছে।

(মালয়েশিয়া থেকে কায়সার হামিদ হান্নান এই প্রতিবেদন তৈরিতে সহয়তা করেছেন)

প্রবাস জীবনের অভিজ্ঞতা এখন থেকে সরাসরি আমাদেরকে জানাতে পারেন। পুরো নাম, ঠিকানা ও ছবিসহ লেখা পাঠিয়ে দিন এই ঠিকানায় probash@bdnews24.com

পুরনো খবর:

অবৈধ প্রবাস জীবনের দুই ‘গল্প’
মালয়েশিয়ায় যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মালয়েশিয়া বিএনপির ৭ নভেম্বর পালন