২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আবুধাবিতে বঙ্গবন্ধু পরিষদের শহীদ দিবস পালন

দিনটি উপলক্ষে মঙ্গলবার আবুধাবির একটি হোটেলে আলোচনা সভা করেন তারা।

জাহাঙ্গীর কবীর বাপপি

সংযুক্ত আরব আমিরাত থেকে

Published : 23 Feb 2023, 10:06 AM

Updated : 23 Feb 2023, 06:48 PM

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে সংযুক্ত আরব আমিরাতে প্রবাসীদের সংগঠন ‘বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটি, আবুধাবি’। 

দিনটি উপলক্ষে মঙ্গলবার আবুধাবির একটি হোটেলে আলোচনা সভা করেন তারা।

সংগঠনের সাধারণ সম্পাদক নাছির তালুকদারের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত সভাপতি ইমরাদ হোসেন ইমু। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক চৌধুরী হাসান মাহমুদ হাসনী। 

বক্তব্য দেন আয়োজক সংগঠনের সহ-সভাপতি শওকত আকবর, জামশেদ আহমেদ, আব্দুছ সামাদ, সিনিয়র যুগ্ম সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর কবির বাপ্পী, গোলাম কাদের চৌধুরী ইফতি, অর্থ সম্পাদক আবু তাহের, প্রচার সম্পাদক সাজ্জাতুল ইসলাম, দপ্তর সম্পাদক মোজাম্মেল হোসেন চৌধুরী, সজল চৌধুরী, নাছের মামুন, মোহাম্মদ এরশাদ, প্রজন্ম বঙ্গবন্ধু আবুধাবির সভাপতি এস. এম. রফিকুল ইসলাম, বঙ্গবন্ধু স্মৃতি সংসদ যুগ্ম সম্পাদক মোহাম্মদ সেলিম, যুবলীগ আবুধাবির সাধারণ সম্পাদক মাহবুব খন্দকার, মোছাফফা বঙ্গবন্ধু পরিষদ সাধারণ সম্পাদক আজিম সিকদার ও যুগ্ম সম্পাদক শহীদুল ইসলাম শহীদ।