মালয়েশিয়ায় বাংলাদেশি শিক্ষার্থী সংগঠনের পরিচিতি সভা
নবগঠিত কমিটির নেতাদের নিয়ে ‘মিট অ্যান্ড গ্রিট সেশন’ করেন তারা।
পরিচিতি সভা করেছে মালয়েশিয়ায় বাংলাদেশি শিক্ষার্থীদের সংগঠন ‘বাংলাদেশ স্টুডেন্টস অর্গানাইজেশন অব মালয়েশিয়া’ (বিএসওএম)।
শনিবার কুয়ালালামপুরে একটি রেস্তোরাঁর হলরুমে এই অনুষ্ঠানে নবগঠিত কমিটির নেতাদের নিয়ে ‘মিট অ্যান্ড গ্রিট সেশন’ করেন তারা।
বিএসওএম-এর নতুন সভাপতি শাহ আহমেদ রেজার সভাপতিত্বে এতে কমিটির সদস্যদের মতামতের ভিত্তিতে সংগঠনের বার্ষিক কার্যপরিকল্পনা ঠিক করা হয়।
উপস্থিত ছিলেন বিএসওএম-এর সাবেক সভাপতি আল আমিন হোসেন মুন, নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক শেখ মাহেজাবীন, সিনিয়র সহ সভাপতি এস এম আশিবুর হাসনাত সাদী, সহ সভাপতি সাদিয়া রহমান বিপা, অর্থ সম্পাদক রাশনী উম্মায়া সারা, যুগ্ম সম্পাদক ইজাজুল হাসান, মোহাম্মাদ রিয়াদ হোসেন, আসাদুল্লাহ গালিব, সাংস্কৃতিক সম্পাদক আসিফ রহমান ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান শাফি, আপ্যায়ন বিষয়ক সম্পাদক মিনহাজুল হক, মিডিয়া অ্যান্ড পাবলিকেশন সেক্রেটারি আবু বক্কর সিদ্দিক, ক্রীড়া সম্পাদক মাশরুর করিম নাফে, শিক্ষা বিষয়ক সম্পাদক কেমিলিয়া খান, আবরার তাহসিন ফাহিম, সামিয়ো আয়মান ও ফারিয়া খানম ইভা।
