ব্রিটিশ কলাম্বিয়ায় বাংলাদেশি প্রকৌশলীদের পুনর্মিলনী
ব্রিটিশ কলাম্বিয়া স্থানীয় সরকারের কাছ থেকে স্বীকৃতি পেয়েছে তাদের এ সংগঠন।
কানাডার ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশে পুনর্মিলনী করেছে সেখানে বসবাসরত বাংলাদেশি প্রকৌশলীদের সংগঠন ‘বাংলাদেশি ইঞ্জিনিয়ার এবং কম্পিউটার সায়েন্স প্রফেশনাল অব ব্রিটিশ কলাম্বিয়া’ (বেকবিসি)।
শনিবার বিকেলে সারি শহরের বিয়ার ক্রিক পার্কে এটি অনুষ্ঠিত হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় সংগঠনটি।
এতে উপস্থিত ছিলেন আয়োজক সংগঠনের সভাপতি নাজমুল হাসান, সাধারণ সম্পাদক বজলুল করিম, ভাইস চেয়ার শামসুল হক, কামরুজ্জামান, নাজমুল হাসান তপু, তারানা আহাম্মেদ, শেখ সুমিত নূর, অসীম নাফিজ, ফাইয়াজ হোসেন, মোহাম্মদ ইলিয়াস, জাভেদ নাহিয়ান ও মুনির হোসেন।
'বেকবিসি' একটি অলাভজনক প্রতিষ্ঠান। স্থানীয় কানাডিয়ান-বাংলাদেশি প্রকৌশলীদের পেশাজীবী দক্ষতা সৃষ্টি, কারিগরি ও প্রযুক্তিগত প্রশিক্ষণসহ অন্যান্য জনকল্যাণমূলক কাজের জন্য ব্রিটিশ কলাম্বিয়া স্থানীয় সরকারের কাছ থেকে এ সংগঠনটি স্বীকৃতি পেয়েছে।
