১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির শহীদ দিবস পালন

সর্বত্র শুদ্ধ বাংলা চর্চা করার জন্য সংগঠনটি আহ্বান জানিয়েছে।

আনসার আহমেদ উল্লাহ

লন্ডন থেকে, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2025, 02:26 AM

Updated : 10 Sep 2026, 12:34 PM

যুক্তরাজ্যে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে দেশটিতে বাংলাদেশি সাংবাদিকদের সংগঠন ‘ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি’।

এ উপলক্ষ্যে শুক্রবার পূর্ব লন্ডনের একটি সম্মেলন কক্ষে আয়োজিত সভায় মিজানুর রহমান মীরুর সঞ্চালনায় সভাপতিত্ব করেন সাজিদুর রহমান।

শহীদ স্মরণে এক মিনিট নিরবতা পালনের পর আলোচনায় অংশ নেন মতিয়ার চৌধুরী ও আনসার আহমদ উল্লাহ। কবিতা আবৃত্তি করেন স্মৃতি আজাদ, হাফসা ইসলাম, ইমদাদুন খান ও আসমা মতিন।

আলোচনায় আরও অংশ নেন ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি মুহাম্মদ শাহেদ রাহমান, সহ সভাপতি জামাল খান, সহ সভাপতি সাহেদা রহমান, সহ সভাপতি জুবায়ের আহমদ, সহ সাধারণ সম্পাদক এসকেএম আশরাফুল হুদা, কোষাধ্যক্ষ আজিজুল আম্বিয়া, সাংগঠনিক ও প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মদ সুয়েজ, অনুষ্ঠান ব্যবস্থাপনা সম্পাদক ইমরান মাহমুদ, আসমা মতিন, ইমদাদুন খান, শাকিল আহমদ সোহাগ, মুরাদ চৌধুরী ও আব্দুল মমিন।

বক্তারা বলেন, “পৃথিবীর সব মাতৃভাষা রক্ষায় আমাদের কাজ করতে হবে। সর্বত্র শুদ্ধ বাংলা চর্চা করতে হবে।”