২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদেশি ফরমায়েশ নয়, গণতন্ত্র চলবে সংবিধান অনুযায়ী: কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের অভিযোগ, পরিস্থিতি অস্বাভাবিক করতে ‘একটি গোষ্ঠী’ অপতৎপরতা করছে।

বিদেশি ফরমায়েশ নয়, গণতন্ত্র চলবে সংবিধান অনুযায়ী: কাদের

ঢাকার ধানমণ্ডিতে আওয়ামী লীগের যৌথসভায় দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2023, 05:30 PM

Updated : 19 Apr 2023, 06:07 PM

বিদেশি শক্তির কোনো ‘ফরমায়েশি গণতন্ত্র’ মেনে নেওয়া হবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের নেতাদের সঙ্গে এক যৌথসভায় এ কথা বলেন তিনি।

সংবিধানের বাইরে কারো ‘ফরমায়েশি’ চলবে না মন্তব্য করে সেতুমন্ত্রী বলেন, “রাজনৈতিক অঙ্গনে স্বাভাবিক পরিস্থিতিকে অস্বাভাবিক পরিণতির দিকে নিয়ে যেতে অশুভ শক্তির অশুভ তৎপরতা অব্যাহত রয়েছে। বিএনপির নেতৃত্ব যে অশুভ শক্তি মাথাচাড়া দিয়ে উঠছে, তা মোকাবেলায় মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

“সংবিধান অনুযায়ী আমাদের গণতন্ত্র চলবে। বিদেশি যত শক্তির কাছেই বিএনপি ধর্ণা দিক না কেন, কোনো ফরমায়েসী গণতন্ত্র মেনে নেওয়া হবে না।”

‘অগ্নিসন্ত্রাসের’ কালো ছায়া যেন নির্বাচনী পরিবেশ নষ্ট না করতে পারে সেজন্য নেতাকর্মীদের সতর্ক থাকতে বলেন কাদের।

যৌথসভার পর এক ভিডিও বার্তায় আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঈদের জনসংযোগের পাশাপাশি সরকারি প্রকল্পের উপকারভোগীদের খোজখবর নিতে দলীয় নেতাকর্মীদের নির্দেশ দেন।

সভায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, কাজী জাফর উল্ল্যাহ, ফারুক খান, শাজাহান খান, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, কামরুল ইসলাম, মোস্তফা জালাল মহিউদ্দীন, জাহাঙ্গীর কবির নানক, সিমিন হোসেন রিমিন, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম উপস্থিত ছিলেন।