মোশাররফকে দেখতে গেলেন আব্বাস
সম্প্রতি মোশাররফের মস্তিস্কে অস্ত্রোপচার করা হয়েছে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনের সঙ্গে দেখা করে তার শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন দলটির নেতা মির্জা আব্বাস।
শুক্রবার বিকালে মোশাররফের গুলশানের বাসায় যান আব্বাস।
মোশাররফের ছোট ছেলে খন্দকার মারুফ হোসেন বলেন, ‘‘বাবাকে দেখতে এসেছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বাবার শারীরিক অবস্থার খোঁজ-খবর নিয়েছেন তিনি।”
মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়ার পর শারীরিক অবস্থার উন্নত না হওয়ায় উন্নত চিকিৎসা নিতে গত ২১ জানুয়ারি সিঙ্গাপুরে যান বিএনপি নেতা খন্দকার মোশাররফ হোসেন। সেখানকার ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটালে তার মস্তিস্কে অস্ত্রোপচার হয় ২৭ জানুয়ারি। গত ২১ ফেব্রুয়ারি দেশে ফিরে তিনি গুলশানের বাসায় বিশ্রামে আছেন।
পরে মির্জা আব্বাস দলের যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেনের মোহাম্মদপুরের বাসায় যান এবং তার সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং স্বাস্থ্যের খোঁজ-খবর নেন।
