১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

গণতন্ত্র মঞ্চের সঙ্গে সংলাপে বিএনপি

তিনমাস আগে ‘গণতন্ত্র মঞ্চ’ গঠনের পর বিএনপির সাথে প্রথমবার বৈঠকে বসলেন জোট নেতারা

গণতন্ত্র মঞ্চের সঙ্গে সংলাপে বিএনপি

গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংলাপে বসেছেন গণতন্ত্র মঞ্চের নেতারা

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2022, 01:53 PM

Updated : 15 Nov 2022, 01:53 PM

নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে যুগপৎ আন্দোলনের রূপরেখা ঠিক করতে সাত দলের জোট গণতন্ত্র মঞ্চের সঙ্গে সংলাপে বসেছে বিএনপি। 

Image

সংলাপে বিএনপি প্রতিনিধি দলের নেতৃত্ব দেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

মঙ্গলবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে শুরু হওয়া এই সংলাপে বিএনপির প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর; তার সঙ্গে আছেন স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও ইকবাল হাসান মাহমুদ টুকু। 

Image

গত অগাস্টে গণতন্ত্র মঞ্চ গঠনের পর বিএনপির সাথে প্রথমবার বৈঠকে বসলেন জোট নেতারা 

অন্যদিকে গণতন্ত্র মঞ্চের নেতাদের মধ্যে আছেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির আসম আবদুর রব, শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, শহীদুল্লাহ কায়সার, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক, আকবর খান, গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি, আবুল হাসান রুবেল, গণঅধিকার পরিষদের ফারুক হাসান, ভাসানী অনুসারী পরিষদের শেখ রফিকুল ইসলাম বাবলু ও রাষ্ট্র সংস্কার আন্দোলনের সৈয়দ হাসিব উদ্দিন হোসেন, ইমরান ইমন। 

বৈঠক শুরুর আগে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, “আমরা বিএনপির সাথে আলোচনা করতে এসেছি।” 

চলতি বছরের ৮ অগাস্ট আত্মপ্রকাশ করে নতুন রাজনৈতিক জোট ‘গণতন্ত্র মঞ্চ’। বিএনপির সাথে এটাই জোটের নেতাদের প্রথম সংলাপ। 

এর আগ চলতি বছরের মে ও জুন মাসে গণতন্ত্র মঞ্চের শরিক জেএসডি, নাগরিক ঐক্য, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, জনসংহতি আন্দোলন ও গণঅধিকার পরিষদের সাথে আলাদা আলাদা সংলাপ করেছিলেন মির্জা ফখরুল।