১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

গরমের কারণে শুক্রবার সমাবেশ করছে না বিএনপি

গরমের তীব্রতা কমলে সমাবেশের নতুন তারিখ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2024, 08:19 PM

Updated : 22 Apr 2024, 08:19 PM

তীব্র তাপপ্রবাহের কারণে নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শুক্রবার সমাবেশ করছে না মহানগর দক্ষিণ বিএনপি।

মহানগর দক্ষিণ বিএনপির দপ্তর সম্পাদক সাইদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।

শুক্রবার এই সমাবেশ করার কথা ছিল বিএনপির।

দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ নেতা–কর্মীদের মুক্তির দাবিতে শুক্রবার নয়া পল্টনে এ সমাবেশের কর্মসূচি নেয় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি।

সমাবেশে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখার কথা ছিল।

গরমের তীব্রতা কমলে সমাবেশের নতুন তারিখ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু।