২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকার বিএনপির সাবেক কাউন্সিলরসহ গ্রেপ্তার ৩২

পুরনো একটি মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2022, 10:11 AM

Updated : 12 Nov 2022, 10:11 AM

Image

প্রতীকী ছবি

ঢাকার মহাখালীর একটি খাবারের দোকান থেকে বিএনপির সাবেক এক কাউন্সিলরসহ ৩২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার আবুল কালাম আজাদ ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর। তিনি বনানী থানা বিএনপির সাবেক সভাপতি।

শুক্রবার রাতে তাকেসহ ৩২ জনকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন কাফরুল থানার ওসি হাফিজুর রহমান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইন, পুলিশকে মারধরে অভিযোগ আগে মামলা রয়েছে। গত মাসের কয়েকটি মামলায় তাদের গ্রেপ্তার করেছি।”

গ্রেপ্তারদের মধ্যে বনানী থানা যুবদলের সভাপতিও রয়েছে। এছাড়া

ওসি হাফিজ বলেন, তাদের মধ্যে পদধারী ১৭ জনকে আদালতে পাঠিয়ে রিমান্ডে আনার অনুমতি চাওয়া হবে।

তিনি বলেন, “প্রত্যেকের বিরুদ্ধে মামলা রয়েছে। আমরা এই মামলায় তাদের খুঁজছিলাম। এসব পলাতক আসামি একটি ফুড কোর্টে একত্রিত হয়ে সরকারবিরোধী ষড়যন্ত্র করছিল।”