২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লুটপাট করে তারা এখন তামাশা করছে: ফখরুল

“মন্ত্রী মহোদয় এর আগেও এমন এমন সব উক্তি করেছেন, যেগুলো কিছুটা হাস্যকর ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। ”

লুটপাট করে তারা এখন তামাশা করছে: ফখরুল

সংবাদ সম্মেলন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2022, 02:26 PM

Updated : 13 Aug 2022, 06:15 PM

অন্য দেশের তুলনায় বাংলাদেশকে ‘বেহেশত’ উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী জনগণের সঙ্গে ‘তামাশা’ করছেন বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে তিনি এক সংবাদ সম্মেলনে বলেন, “দেশের মানুষ যখন প্রতি মুহূর্তে ভোগান্তি পোহাচ্ছে, কষ্ট করছে, সেই সময়ে পররাষ্ট্রমন্ত্রী বললেন, (মানুষ) বেহেশতে আছে।

“আমি দুঃখিত ব্যক্তিগত পর্যায়ে কথা বলছি। ইদানীং উনার (পররাষ্ট্রমন্ত্রী) চেহারার মধ্যে যেটা ফুটে উঠেছে…স্ফীত হয়েছেন; বেশিরভাগ মন্ত্রীদের যেটা হয়েছে…প্রচুর লুটপাট হচ্ছে। সেই লুটপাটের কারণে তারা জনগণের সঙ্গে পরিহাস, তামাশা শুরু করেছে।”

সংবাদ সম্মেলনে ফখরুল বলেন, “মন্ত্রী মহোদয় এর আগেও এমন এমন সব উক্তি করেছেন, যেগুলো কিছুটা হাস্যকর ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তবে উনার এরকম পরিহাস করার কোনো অধিকার নেই।”

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু ও চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিউল্লাহ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।