০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

দ্বিপক্ষীয় বিষয় নিয়ে ফখরুল-ফরাসি রাষ্ট্রদূতের আলোচনা

ঘণ্টাখানেকের বৈঠকে নির্বাচন, অর্থনৈতিক ও সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা হয়।

দ্বিপক্ষীয় বিষয় নিয়ে ফখরুল-ফরাসি রাষ্ট্রদূতের আলোচনা
ঢাকায় ফরাসি রাষ্ট্রদূত মারি মাসদুপুই বুধবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2025, 07:16 PM

Updated : 10 Sep 2026, 12:34 PM

ঢাকায় ফ্রান্সের রাষ্ট্রদূত মারি মাসদুপুই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

ফরাসি রাষ্ট্রদূত বুধবার বিকাল সাড়ে ৩টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে যান। 

সেখানে তিনি ফখরুলের সঙ্গে ঘণ্টাখানেক বৈঠক করে। 

বৈঠকে মহাসচিবের সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।

রাষ্ট্র্রদূতের সঙ্গে ছিলেন দূতবাসের রাজনৈতিক উপদেষ্টা ক্রিশ্চিয়ান বেক।

পরে আমীর খসরু সাংবাদিকদের বলেন, “ফ্রান্সের সাথে বাংলাদেশের দীর্ঘদিনের সম্পর্ক। তাদের সাথে সম্পর্ক কীভাবে আরও ভালো করা যায় তা নিয়ে আমাদের মধ্যে মতবিনিময় হয়েছে। দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি।

“নির্বাচন, অর্থনৈতিক ও সমসাময়িক বিষয় নিয়ে রাষ্ট্রদূত আমাদের কাছে জানতে চেয়েছে। আমরা তা বলেছি।”