১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

মধ্যরাতে এনসিপি কার্যালয়ের সামনে হাতবোমা বিস্ফোরণ

সড়ক থেকে আরও দুটি হাতবোমা উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 16 Oct 2026, 02:30 AM

Updated : 16 Oct 2026, 02:30 AM

রাজধানীর বাংলা মোটরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মধ্যরাতে একটি হাতবোমা বিস্ফোরিত হয়েছে।

বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে পুলিশ এ বিস্ফোরণের পর সড়ক থেকে আরও দুটি হাতবোমা উদ্ধার করেছে।

এনসিপির মিডিয়া টিমের সদস্য ইয়াসির আরাফাত হাতবোমা বিস্ফোরণ ও উদ্ধারের তথ্য দেন।

প্রত্যক্ষদর্শীর বরাতে তিনি বলেন, রাত সাড়ে ১২টার দিকে মোটরসাইকেল আরোহীরা এনসিপি কার্যালয়ের সামনের সড়কে তিনটি হাতবমা ছুড়ে মারেন। এর মধ্যে একটি বিস্ফোরণ হয় এবং বাকি দুটি অবিস্ফোরিত রয়ে যায়।

পরে পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে এসে হাতবোমা দুটি নিষ্ক্রিয় করেন।