উন্নয়নে বরাদ্দ বাড়ানো উচিত ছিল: রাজ্জাক
উন্নয়ন খাতে বরাদ্দ আরও বাড়ানো উচিত ছিল বলে মন্তব্য করেছেন সরকার দলীয় সংসদ সদস্য ও সাবেক খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক।
সম্পূরক বাজেটের উপর আলোচনায় মঙ্গলবার জাতীয় সংসদে তিনি এ কথা বলেন।
রাজ্জাক বলেন, উন্নয়ন খাতে বরাদ্দ কমেছে। জিডিপির তুলনায়, অনুন্নয়ন বাজেটের তুলনায় উন্নয়ন খাতে বরাদ্দ বাড়ানো উচিত ছিল।
“গত বাজেটে লক্ষ্য অনুসারে রাজস্ব আদায় করতে পারিনি। এর কারণ বিএনপি জামায়াতের নৈরাজ্য ও সন্ত্রাস।
ব্যবসায়ীরা আস্থা হারিয়ে ফেলেছিল।”
“ব্যবসা বাণিজ্যে একটা স্থবিরতা নেমে এসেছিল। এটা অস্বীকার করার উপায় নেই। সেখান থেকে উঠে কাজ করতে হয়েছে।”
